অপেক্ষা ফুরালো। টিজার ও দুটি গান প্রকাশের পর অবশেষে প্রকাশ পেল ট্রেলার। মঙ্গলবার সকালে শেয়ার করা হয়েছে ‘ডানকি’র ‘ড্রপ ফোর’।
‘জওয়ান’-এ শাহরুখের বয়স্ক চরিত্র ”বিক্রম রাঠোর’ নজর কেড়েছিল ভক্তদের। ‘ডানকি’-তেও শাহরুখকে দেখা যাবে পাকা চুলে।
ট্রেলারের শুরুতে দেখানো হয় এক স্টেশনে নামেন শাহরুখ। সেখানে তার সঙ্গে পরিচয় হয় চারজনের। তারা ইংল্যান্ড যেতে ইচ্ছুক তারা। ইংরেজি না পারার কারণে হেস্তনেস্ত হতে হয় তাদের। একসময় তারা অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করে। এরপর তাদের জীবনে নেমে আসে অন্ধকার। শাহরুখের হাতে হাতকড়াও দেখা যায়। তবে ২৫ বছর পর শাহরুখকে দেখা যায় নতুন লুকে। নতুন মিশন নিয়ে এগিয়ে যায় এই শাহরুখ।
এবছরটা শাহরুখের বছর। ‘ডানকি’ বছরের তৃতীয় ছবি অভিনেতার। ‘পাঠান’ ও ‘জওয়ান’ পুরো বিশ্বে দারুণ ব্যবসা করেছে। তাই এই ছবিটিকে ঘিরে দর্শকের প্রত্যাশা আরও বেশি।
রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছে গৌরির রেড চিলিস এন্টারটেইনমেন্ট। ২১ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
সূত্র: হিন্দুস্তান টাইমস







