বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তা ও আরাকান আর্মির তুমুল সংঘর্ষ চলছে। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবুনিয়া গ্রামে একটি বাড়িতে মিয়ানমার থেকে গুলি এসে পড়ার কথা জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় আতঙ্কে রয়েছে সীমান্তবর্তী গ্রামের মানুষ। মিয়ানমারে সংঘাতের কারণে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।






