জনপদ

পটুয়াখালীতে বৈরী আবহাওয়ায় জনজীবন স্থবির

উপকূলে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মাছধরা ট্রলার

বৈরী আবহাওয়ায় পটুয়াখালী উপকূলের জলাবদ্ধতা ও ক্ষতিগ্রস্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈরী আবহাওয়ায় পটুয়াখালী উপকূলের জলাবদ্ধতা ও ক্ষতিগ্রস্ত পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সক্রিয় মৌসমুী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে গত তিনদিন ধরে পটুয়াখালীতে ঝড়ো বতাস ও মাঝারি থেকে ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। প্লাবিত হয়েছে নিন্মাঞ্চল। উত্তাল সাগর থেকে ফিরে কয়েক হাজার মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে উপকূলে।

পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আগামী ১২ অক্টোবর থেকে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞার আগে চলতি মৌসুমে বার বার বৈরী আবহাওয়ায় ইলিশ শিকার ব্যহত হওয়ায় চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন বলে জানিয়েছেন জেলে, আড়তদারসহ সংশ্লিষ্টরা।

বিষয়:উপকূল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…