বাংলাদেশ

অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে দক্ষিণ সিটির তদন্ত কমিটি গঠিত

অগ্নিনির্বাপণ কর্মীরা ভবনে আগুন নেভানোর চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ সিটির একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা নিউ মার্কেটের আওতাধীন নিউ সুপার মার্কেটে সংগঠিত অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনকে আহ্বায়ক এবং প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।

রোববার ১৬ এপ্রিল করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিষয়:তদন্ত কমিটি দক্ষিণ সিটি করপোরেশন নিউ মার্কেট আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…