যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস তদন্তে ৫ সদস্যের কমিটি

ছবি: সংগৃহীত
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস তদন্তে ৫ সদস্যের কমিটি, স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর।
শনিবার ১০ অক্টোবর সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর শনিবার ১০ অক্টোবর পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে তা স্থগিত করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সাত মসজিদ সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





