জনপদ

আড়িয়াল খাঁ নদে ড্রেজার ডুবি, ৩ শ্রমিকের মৃত্যু

আড়িয়াল খাঁ নদে ড্রেজার ডুবির সময় উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আড়িয়াল খাঁ নদে ড্রেজার ডুবির ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করছে উদ্ধারকর্মীরা, অনেক শ্রমিক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাহাত হোসাইন: মাদারীপুরের শিবচরে নিলখীতে আড়িয়াল খাঁ নদের নদী শাসন কাজের ড্রেজার ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ড্রেজার শ্রমিকরা জানায়, মাদারীপুরের শিবচরের নিলখী ইউনিয়নের আড়িয়াল খাঁ নদী শাসন কাজের জন্য কয়েকটি ড্রেজার দিয়ে এক পাড়ে বালু উত্তোলন ও অপর পাড়ে বালু অপসারণের কাজ চলছে। নদী শাসন কাজে নিয়োজিত জেবা সিনথিয়া নামের একটি ড্রেজারসহ মুন্না হাজীর মোড় সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর পাড়ে নোঙ্গর করে বালু অপসারণ করছিল। হঠাৎ ড্রেজারটি পানিতে ডুবে যায়, ড্রেজারের দরজা বন্ধ থাকায় ৩ শ্রমিক ভিতরে আটকা পড়ে যায়।

খবর পেয়ে কলাতলা নৌ পুলিশ ফাঁড়ি ও নিলখী পুলিশ ফাঁড়ির সদস্যরা স্থানীয় ডুবুরীদের সহায়তায় বিকেলে নিহত তিন শ্রমিকের লাশ উদ্ধার করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়:আড়িয়াল খাঁ নদ মাদারীপুরের শিবচর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…