জনপদ

আড়িয়াল খাঁ নদে ডুবে ২ কলেজ ছাত্রের মৃত্যু

কলেজ ছাত্রের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবোতে আড়িয়াল খাঁ নদে সাঁতার শিখতে গিয়ে আলমগীর ও নাহিদ নামে ২ কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে বেলাবো উপজেলার গাংকুল পাড়া সংলগ্ন আড়িয়াল খাঁ নদে এই ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র আলমগীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের কান্দুয়া গ্রামের আবু তালেব মিয়ার ছেলে। সে বেলাবো হোসেন আলী কলেজের স্নাতকের ছাত্র। আর নাহিদ একই উপজেলার ইন্দার পাঁড়া গ্রামের রমিজ মিয়ার ছেলে। সে শিবপুর শহীদ আসাদ কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, দুপুরের দিকে কলেজে অধ্যয়নরত ৫ বন্ধু আড়িয়াল খাঁ নদে সাঁতার কাটতে যায়। সেসময় সাঁতার কাটতে গিয়ে ৫ জনই পানিতে তলিয়ে যাওয়ার সময় ৩ জন কোন রকমে তীরে উঠে প্রাণে বাঁচতে সক্ষম হয়। পরে তাদের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে পানিতে তলিয়ে যাওয়া ২ জনের মধ্য থেকে আলমগীর নামের ১ জনের মৃতদেহ উদ্ধার করে।

‘এরপর টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টা সন্ধান চালিয়ে আরেক কলেজ ছাত্র নাহিদের মৃতদেহ উদ্ধার করে।’

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ও বোলাবো থানার ওসি বদরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার অভিযানের পর নিহতদের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিষয়:আড়িয়াল খাঁ নদ কলেজ ছাত্রের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…