চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটো চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৩
জনপদ, মাদারীপুর
A A

রাহাত হোসাইন: অটো চুরির অভিযোগে মাদারীপুরের শিবচরে গণপিটুনিতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিন পর রোববার ৯ এপ্রিল রাতে সোহেল মাদবর (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এব্যাপারে নিহতের স্ত্রী মাকছুদা বেগম বাদী হয়ে ২০ জন নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামী করে শিবচর থানায় মামলা দায়ের করেছেন। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গেপ্তার করেছে। পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবার দাবি করেছে।

শিবচর থানার মামলা সূত্রে জানা যায়, জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের বাদল মাদবরের ছেলে সোহেল মাদবর তার স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করতেন। স্ত্রী একটি গার্মেন্টসে ও সোহেল রং মিস্ত্রীর কাজ করতেন। গত ২৫ মার্চ সোহেল তার খালাতো ভাই রানার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে নারায়নগঞ্জ থেকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া গ্রামের খালু জলিল গৌড়ার বাড়িতে বেড়াতে আসে।

২৬ মার্চ মধ্যরাতে সোহেল শিবচর বাজার থেকে সাতভাগিয়া যাওয়ার পথে কুমেরপাড় এলাকায় পৌঁছলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে রফিকুল ফকির, ফাক্কুল মৃধা, আবুল খাঁ, হাবি দরানী, ফারুক মাদবর, বজলু হাওলাদার, জসিম খা, শাহরুখ ফকির, ইমরান ফকির, মিঠু, রাজু, জব্বার, জলিল, সেকান, বারেক চোকদার, আতু দরানী, কাইয়ুম, হাবুল, আশরাফ ফকির, আবুল বাশারসহ ৩০-৩৫ জনের একটি দল সোহেলের গতিরোধ করে তাকে গাছের ডাল, লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রাতভর আটকে রাখে।

পরদিন সকালে ভদ্রাসন ইউপি চেয়ারম্যান আবদুর রহিম বেপারী তার এক সমর্থকসহ ওই পথ দিয়ে যাওয়ার সময় বিষয়টি জানতে পেরে হামলাকারীদের কাছ থেকে আহতাবস্থায় সোহেল মাদবরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদারীপুরের শিবচর
শেয়ারTweetPin

সর্বশেষ

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT