শঙ্কার মেঘ দূরে সরে গেছে। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে পাচ্ছে ভারত। করোনা টেস্টে নেগেটিভ ফল আসায় পাকিস্তান ম্যাচের আগেই দুবাই পৌঁছেছেন তিনি, জানিয়েছে বিসিসিআই।
২৩ আগস্ট এশিয়া কাপের সফরে ভারত ছাড়ার আগে করোনা পজিটিভ হন দ্রাবিড়। পরিবর্তে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে প্রধান কোচের ভূমিকায় থাকা ভিভিএস লক্ষ্মণকে দায়িত্ব দেয়া হয়।
সে সময়ই বলা ছিল কোভিড-১৯ টেস্টে নেগেটিভ এলে এশিয়া কাপের মিশনে দ্রাবিড়কে পাঠানো হবে। দ্রুত সেরে ওঠায় প্রথম ম্যাচ থেকেই তাকে পাচ্ছেন রোহিত-কোহলিরা।
‘ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় কোভিড-১৯ টেস্টে নেগেটিভ আসায় দুবাইতে দলের সাথে যোগ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ ভারত এ-দলের প্রোগ্রাম তদারকি করতে বেঙ্গালুরুতে ফিরে এসেছেন।’ জানিয়েছে বিসিসিআই।








