বিনোদন

‘জেন-জি’র গল্পে আসছে ধারাবাহিক নাটক

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি উৎসর্গ করে

জেন-জি ধারাবাহিক নাটকের পোস্টার, যেখানে লেখা আছে তুমি কে? আমি কে?. Channel i News - চ্যানেল আই নিউজ

জেন-জি ধারাবাহিক নাটকের পোস্টার, যেখানে মূল লেখাগুলো বাংলায় লেখা, নাটকের বিষয়বস্তু ও চরিত্রের ধারণা দেয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোটাদাগে ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন-জি বা জেনারেশন জেড। কোটা সংস্কার আন্দোলনে তারাই ছিলেন অগ্রগামী। পরে যেটা সরকার পতনের সফল আন্দোলনে পরিণত হয়। এবার এই প্রজন্মের কথাই উঠে আসছে একটি ধারাবাহিক নাটকে।

নাটকের নামও ঠিক করা হয়েছে ‘জেন-জি’। ট্যাগ লাইন রাখা হয়েছে ‘তুমি কে? আমি কে?’ নাটকটি নির্মাণ করতে যাচ্ছেন আবু হায়াত মাহমুদ। আর এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি উৎসর্গ করে নির্মিত হতে যাচ্ছে নাটকটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাণ সংশ্লিষ্টরা জানান, আগামী ১০ সেপ্টেম্বর ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হবে। এটি হতে যাচ্ছে পলিটিক্যাল স্যাটায়ারধর্মী। একটি পরিবার যদি একটা দেশ হয়। আর এ পরিবার কে কেন্দ্র করে হাসি আনন্দ ভালেবাসা টানাপোড়েন সাথে পলিটিক্যাল স্যাটায়ার এর মিশ্রনে ধারাবাহিকটির গল্প।

গল্পের আভাস দিতে গিয়ে নির্মাতা জানান, পরিবারে বাবার স্বৈরাচারী মনোভাবের দেয়াল ভাঙবে জেনারেশন জেডরা। এ দেয়াল ভাঙ্গা ও অচলায়তন থেকে পুরো পরিবারকে নতুন প্রজন্ম কীভাবে বের করে আনে এ বিষয়গুলো এ ধারাবাহিক এ উঠে আসবে। হাস্যরসের মাধ্যমে সমাজে গুরত্বপূর্ণ বার্তা দেবে নাটকটি। এমন বিশ্বাস পরিচালকের।

ধারাবাহিকটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউজ। শিগগিরই কোন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকটি প্রচার হবে বলে জানা গেছে।

বিষয়:আবু হায়াত মাহমুদ জেন জি টিভি ধারাবাহিক নাটক সুমন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…