চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ২২, মে ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি ও উত্তেজনা হ্রাস চুক্তির চূড়ান্ত খসড়া প্রকাশ পেয়েছে।

বৃহস্পতিবার ২১ মে পাকিস্তানি নীতি বিশেষজ্ঞ আলী কে চিশতি তার ইনস্টাগ্রামসহ সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণাপত্র প্রকাশ করে জানিয়েছেন যে, এটি পাকিস্তান প্রস্তুত করেছে।

ঘোষণাপত্রে উভয় দেশের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পূর্ণ সম্মানের অঙ্গীকার করা হয়েছে।

ঘোষণাপত্রের প্রধান শর্তসমূহ:
১. স্থল, সমুদ্র ও আকাশসহ সব রণাঙ্গনে তাৎক্ষণিক, ব্যাপক ও শর্তহীন যুদ্ধবিরতি।
২. সামরিক, বেসামরিক বা অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার পারস্পরিক অঙ্গীকার।
৩. সব ধরনের সামরিক অভিযান ও মিডিয়া যুদ্ধ সম্পূর্ণ বন্ধ।
৪. একে অপরের সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পূর্ণ সম্মান।
৫. পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান সাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।
৬. যৌথ পর্যবেক্ষণ ও বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা গঠন।
৭. সব বিচ্ছিন্ন ইস্যু নিয়ে আলোচনা শুরু, যা ৭ দিনের মধ্যে শুরু হবে।
৮. ইরানের পূর্ণ আনুগত্যের বিনিময়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার।

এই চুক্তি উভয় পক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই কার্যকর হবে বলে জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। ইসলামাবাদে পরোক্ষ আলোচনা চলছে এবং উভয় পক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখতে পাকিস্তান সক্রিয় রয়েছে।

Reneta

আলী কে. চিশতি নিরাপত্তা বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী একজন নীতি বিশেষজ্ঞ, ভূ-রাজনৈতিক বিশ্লেষক, সন্ত্রাসবিরোধী ও নিরাপত্তা বিষয়ক লেখক। এর আগে তিনি মার্কিন প্রতিরক্ষা বিভাগ, সামরিক বাহিনী, এফপি ম্যাগাজিন ও টিএফটির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ‘দ্য ওয়্যার পিকে’ এবং ‘নিউ পাকিস্তান থিঙ্ক ট্যাঙ্ক’ এর প্রধান নির্বাহী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানপাকিস্তানযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT