রাজনীতি

নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় জামায়াত আমীরের সন্তোষ

জামায়াতের আমীরের ছবি, তিনি পরিপাটি পাঞ্জাবি ও হিজাব পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের আমীরের ছবি, তিনি পরিপাটি পাঞ্জাবি ও হিজাব পরিহিত, শান্ত ও সন্তোষ প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৬ জুন জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ভাষণের পর শুক্রবার (৬ জুন) এক বিবৃতিতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ৬ জুন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।’ তার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে এবং ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জাতি আশা প্রকাশ করছে।

তিনি আরও বলেন, জাতির তীব্র আকাঙ্ক্ষার সংস্কার, বিচার ও নির্বাচন এই ৩টি বিষয়ের ভিত্তিতে এবং ‘জুলাই সনদ’ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন।

বিষয়:ডা. শফিকুর রহমান নির্বাচনী রোডম্যাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…