চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. ইউনূস ইস্যুতে বিদেশি একটি চক্র নতুন খেলা শুরু করেছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৩
রাজনীতি
A A

ডক্টর মুহম্মদ ইউনূস ইস্যুকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনকে বানচাল ও শান্তিপূর্ণ পরিবেশকে ভন্ডুল করতে দেশি-বিদেশি একটি চক্র নতুন খেলা শুরু করেছে। বাংলার মাটিতে এ অশুভ খেলা খেলতে দেওয়া হবে না বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ সচিবালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বলেন, বিএনপি এখন ওয়ান ইলেভেনের মতো ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন সরকারের দুঃস্বপ্ন দেখছে। যিনি কখনো দেশের সুখ-দুঃখে এগিয়ে আসেন না।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলরা আন্দোলন করে গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেয়েছেন। আন্দোলন এখন আর জমে না। বাজারে ভাটা পড়েছে। এমতাবস্থায় ড. ইউনূসকে নিয়ে আবার নতুন খেলা শুরু করেছেন তারা। বিএনপি ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখছে। আন্দোলন করে শেখ হাসিনাকে হটাতে পারলেন না।

সেতুমন্ত্রী বলেন, ডক্টর ইউনুস ওয়ান-ইলেভেনে কম চেষ্টা করেননি। তখনো তার খায়েশ ছিল, সেই খায়েশ পূর্ণ হয়নি। বাংলাদেশকে নিয়ে বিশ্বের অনেক মোড়লের অনেক স্বপ্ন রয়েছে। যারা ইউনূসের মামলা স্থগিত করতে বলেন, মামলা কীভাবে স্থগিত হবে? মামলার কাগজপত্র, দলিল-দস্তাবেজ ঠিক আছে কি না, দেখুন। হাওয়ায় একটি বিবৃতি ছেড়ে দিলেন। আবার এরসঙ্গে অবাধ-সুষ্ঠু নির্বাচনের দাবি। তারা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চান। বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে ভন্ডুল করতে নতুন প্ল্যাটফর্ম করতে চান। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মাটিতে এই অশুভ খেলা আমরা খেলতে দেব না।

ওবায়দুল কাদের আরও বলেন, ভয়াবহ করোনায় সময়ও তিনি কোনো কথা বলেননি। আমাদের দেশে রক্তের বন্যা বইয়ে যায়, ড. ইউনূস কথা বলেননি। যে মানুষ আমার সুখে-দুঃখে নেই, সেই মানুষটির জন্য আমাদের এত মায়াকান্না কেন ?

তিনি বলেন, নোবেল পেয়ে কোনো অপরাধ করেও অব্যাহতি পেয়ে যাবেন, এটা কোনো দেশের আইনে আছে? শ্রমিকের অর্থ আত্মসাৎ করেন যিনি, তার মতো নোবেল বিজয়ী শ্রেষ্ঠ সন্তানের আমাদের প্রয়োজন কী? নোবেল বিজয়ীরা যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতির স্পেস কিনতে দুই মিলিয়ন ডলার লাগে, এই অর্থ কোথা থেকে এলো?

Reneta

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা- কর্মচারী ঐক্য পরিষদ ও সচিবালয় বহুমুখী সমবায় সমিতির যৌথ এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব সহ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

পরে ৭৫ এ ১৫ আগস্টে শাহাদতবরণকারী বঙ্গবন্ধুসহ পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগড. মুহম্মদ ইউনূসদ্বাদশ জাতীয় নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT