চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ-বিরতি শেষে সোমবার শুরু মাঠের লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নবম রাউন্ড শেষে ঈদের কারণে বিরতি পড়েছিল ঢাকা প্রিমিয়ার লিগে। ঈদ ও নববর্ষ উদযাপন শেষে সোমবার শুরু হচ্ছে ঘরোয়া ওয়ানডে লিগের জমজমাট লড়াই। এদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনী লড়বে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ৪ পয়েন্টে এগিয়ে থেকে এবার শিরোপার দাবিদার হয়ে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির প্রতিপক্ষ মাশরাফী বিন মোর্ত্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ। পরদিন দশম রাউন্ডের আরও তিন ম্যাচ।

১৮ ও ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে লিগপর্বের শেষ রাউন্ড। ১২টি দল থেকে যে ছয়টি দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তাদের নিয়ে হবে সুপার লিগ। সবাই সবার সঙ্গে একবার করে করে খেলবে। প্রথম ১১ রাউন্ড ও সুপার লিগের ৫ রাউন্ড মিলিয়ে যাদের পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে তারাই হবে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন।

এবার ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন প্রাইম ব্যাংকের পারভেজ হোসেন ইমন। এ বাঁহাতি টপঅর্ডার ব্যাটার ৯ ইনিংসে পঞ্চাশের বেশি এভারেজে পাঁচশর কাছাকাছি (৪৯৩) রান করেছেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের তরুণ বাঁহাতি পেসার রুয়েল মিয়া ২১ উইকেট নিয়ে আছেন শীর্ষে।

প্রতিবারের মতো এবারও খেলোয়াড়দের ভোগাবে বৈশাখের গরম। তীব্র তাপদাহের মাঝেই খেলতে হবে দেশের শীর্ষ ক্রিকেটারদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ বিরতিডিপিএল-২০২৪পয়েন্ট টেবিললিড স্পোর্টসসাকিব-তামিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT