চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডর্টমুন্ড নাকি বায়ার্ন, বুন্দেসলিগার জমজমাট ফয়সালা শেষ ম্যাচে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ২২, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

জার্মান বুন্দেসলিগায় ৩৪ রাউন্ডের মৌসুমে ইতিমধ্যে শেষ হয়েছে দলগুলোর ৩৩টি করে ম্যাচ। টেবিলের শীর্ষে আছে বরুশিয়া ডর্টমুন্ড, পরেই অবস্থান বায়ার্ন মিউনিখের। মৌসুম প্রায় শেষ হয়ে আসলেও শিরোপা কোন দলের হাতে উঠতে চলেছে তা এখনও নির্ধারিত হয়নি। জমজমাট লিগের শেষ ম্যাচে হবে ফয়সালা। ডর্টমুন্ড নাকি বায়ার্ন, কে হবে আসরের লিগ চ্যাম্পিয়ন জানা যাবে শেষ রাউন্ডের লড়াইয়ের পর।

টেবিলের শীর্ষ দল ডর্টমুন্ড এখন পর্যন্ত ৩৩ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট পেয়েছে। জয় পেয়েছে ২২টিতে, ড্র চারটি, হেরেছে সাতটিতে। ২০১১-১২ মৌসুমে সবশেষ চ্যাম্পিয়ন হওয়া ডর্টমুন্ড শেষ ম্যাচ খেলবে টেবিলের নয় নম্বর দল মেইনজ০৫-এর বিপক্ষে।

শেষ ম্যাচটি জিততে পারলে ১০ বছর পর সরাসরি লিগ চ্যাম্পিয়ন হবে কোচ এডিন টেরজিচের দল। সিগন্যাল ইদুনা পার্কে ২৭মে শিরোপা জয়ের উৎসবে মেতে উঠতে চায় ডর্টমুন্ড।

তবে মার্কো রয়েসের দল যদি শেষ ম্যাচে ড্র করে বসে এবং দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখ যদি জিতে যায়, তাহলে পয়েন্ট সমান নিয়ে গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হবে বায়ার্ন। সেক্ষেত্রে দীর্ঘ শিরোপাখরা ঘোচার সম্ভাবনা থাকবে না বুন্দেসলিগার অন্যতম সফল ডর্টমুন্ডের। ৩৩ ম্যাচে বায়ার্নের পয়েন্ট এখন ৬৮।

আবার শেষ ম্যাচে ডর্টমুন্ড হেরে গেলে এবং বায়ার্ন যদি জিতে যায় তাহলে চ্যাম্পিয়নের মুকুট থেকে যাবে বাভারিয়ানদের মাথায়ই। কোনো হিসাব-কিতাব ছাড়াই বায়ার্ন হবে লিগ টাইটেলধারী।

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের মতো দীর্ঘদিন শীর্ষে থেকে শেষদিকে পথ হারানো বায়ার্ন মিউনিখের শিরোপা ধরে রাখার ক্ষেত্রে রয়েছে নানাবিধ হিসাব-নিকাশও। দুইয়ে থাকা বায়ার্ন শেষ ম্যাচ খেলবে ১০ নম্বরে থাকা কোলনের বিপক্ষে। ২৭মে’র ওই ম্যাচ জিততেই হবে বাভারিয়ানদের, সঙ্গে তাকিয়ে থাকতে হবে ডর্টমুন্ডের পরাজয়ের দিকেও।

Reneta

বায়ার্ন কোচ থমাস টুখেলের শিষ্যরা এপর্যন্ত ২০ জয়, আট ড্র এবং পাঁচ হারে ৬৮ পয়েন্ট তুলে আশা জিইয়ে রেখেছে। তবে ডর্টমুন্ডের চেয়ে গোলব্যবধানে অনেক এগিয়ে বায়ার্ন। শেষ ম্যাচে ডর্টমুন্ডের ড্র বা হার হলে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় টানা ১১তম শিরোপা ঘরে তুলবে বুন্দেসলিগার সবচেয়ে সফল বায়ার্ন।

বুন্দেসলিগার জমজমাট রোমাঞ্চের খোলাসা তাই শেষ রাউন্ডের ম্যাচের অপেক্ষায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোলনজার্মানিটুখেলটেরজিচডর্টমুন্ডবায়ার্নবুন্দেসলিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT