চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিকি হ্যালির নিজ রাজ্যে জয়ী ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতা বাছাইয়ে সাউথ ক্যারোলাইনায় বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পেয়েছেন ৫৯ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি নিজ অঙ্গরাজ্যে ৩৯ শতাংশ ভোট পেয়েছেন।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এ নিয়ে টানা চার অঙ্গরাজ্যে রিপাবলিকান মনোনয়ন লড়াইয়ে জয়ী হলেন ট্রাম্প। তবে, হ্যালি মনোনয়ন লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন যুক্তরাষ্ট্রের জনগণ।

শনিবার ২৪ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলিনার প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটের আড়াই শতাংশ গণনা শেষ হয়েছে। সেখানে ট্রাম্প পেয়েছেন ৬৩ শতাংশ এবং নিকি হ্যালি পেয়েছেন ৩৬ শতাংশ ভোট। অর্থাৎ একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে সহজে পরাজিত করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। পরবর্তী গণনায় নিকি দারুণভাবে ফিরে আসবেন এমনটা এখনই বলা যাচ্ছে না।

ভোটাভুটির কয়েক মিনিট পর সাউথ ক্যারোলিনার রাজধানী কলম্বিয়ায় সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, রিপাবলিকান পার্টি এখন যতটা ঐক্যবদ্ধ তা আমি আগে কখনো দেখিনি। তবে ৩০ মিনিটের বক্তব্যে একবারও নিকি হ্যালির নাম মুখে নেননি ট্রাম্প।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে লড়বেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়ীডোনাল্ড ট্রাম্পনিকি হ্যালিমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনসাউথ ক্যারোলাইনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT