আন্তর্জাতিক

ফেসবুক ও ইন্সটাগ্রামে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প

ফেসবুক ও ইন্সটাগ্রামে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি একটি স্যুট পরা এবং হাত উঁচু করে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা দুই বছর পর সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিল ফেসবুক ও ইন্সটাগ্রামের প্রধান প্রতিষ্ঠান মেটা।

আজ থেকে তিনি চাইলে ফেসবুক ও ইন্সটাগ্রামে আবার নিয়মিত হতে পারেন। তবে তা মেটার সামাজিক নিয়ম নীতি মেনে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাবার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনগণের মাঝে নানা ধরণের বিভ্রান্তি ছড়ানোর অীভযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার সমর্থকরা সেসময় ক্ষোভে ফেটে পড়ে এবং ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে আক্রমণ করে। ঘটনার পর অনির্দিষ্ট কালের জন্য সামাজিক মাধ্যম থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এর আগে নভেম্বরে, টুইটারের মালিক ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, একটি পোল চালানোর পরে যেখানে ব্যবহারকারীরা এই পদক্ষেপকে সমর্থন করেছিল। তবে তিনি এখনও টুইটারে ফিরে আসেননি। তিনি সেসময় বলেছিলেন: আমি এর কোনও কারণ দেখতে পাচ্ছি না।

টুইটারের মত ফেসবুক ও ইন্সটাগ্রামকে তিনি বর্জন করবেন নাকি এই দুটি মাধ্যমে তিনি আবার ফিরে আসবেন সেটাই এখন দেখার বিষয়।

বিষয়:ইন্সটাগ্রাম টুইটার ডোনাল্ড ট্রাম্প ফেসবুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…