চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন তাইওয়ানে আক্রমণ করলে ‘‘খুবই অসন্তুষ্ট’’ হবো: ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভেনিজুয়েলায় মার্কিন অভিযানের কারণে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং যেন তাদের পাশ্ববর্তী দেশ তাইওয়ানে আক্রমণ না করে—এমন প্রত্যাশা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

ট্রাম্প বলেন, ‘‘আমি তাকে (শি জিনপিং) কে স্পষ্টভাবে জানিয়েছি, তিনি যদি এমন কিছু করেন তাহলে আমি ‘‘খুবই অসন্তুষ্ট’’ হব। আমি মনে করি না তিনি সেটা করবেন। আমি আশা করি তিনি সেটা করবেন না।”

প্রেসিডেন্ট ট্রাম্প নিউইয়র্ক টাইমসকে বলেন, যদি চীনের নেতা শি জিনপিং সামরিক শক্তি ব্যবহার করে স্বশাসিত দ্বীপটি দখল করতে যান, তাহলে তিনি “খুবই অসন্তুষ্ট” হবেন।

Banglabid

ট্রাম্প এ ধরনের ইঙ্গিতও নাকচ করে দেন যে, মার্কিন সেনাবাহিনীর মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনা চীনের জন্য তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে বলপ্রয়োগে “পুনরেকত্রীকরণের” কোনো নজির হতে পারে—যা শি জিনপিং বারবার করার হুমকি দিয়ে আসছেন।

গত বুধবার নিইউয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন, “তিনি (শি জিনপিং) এটিকে চীনের অংশ বলে মনে করেন, আর তিনি কী করবেন—তা তার সিদ্ধান্তের বিষয়।”

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তাইওয়ানের ভবিষ্যৎ চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

Reneta

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি এই দুটি পরিস্থিতিকে এক মনে করেন না, কারণ তার মতে তাইওয়ান চীনের জন্য তেমন কোনো হুমকি নয়, যে ধরনের হুমকি মাদুরোর সরকার যুক্তরাষ্ট্রের জন্য সৃষ্টি করেছিল বলে তিনি অভিযোগ করেন।

ডোনাল্ড ট্রাম্প নিজের বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করে বলেন, আমার প্রেসিডেন্সির মেয়াদ ২০২৯ সালের শুরুতে শেষ হবে। শি জিনপিং তাইওয়ানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না।

টাইমসকে তিনি বলেন, শি আমাদের পর অন্য কোনো প্রেসিডেন্ট এলে হয়তো এটা করতে পারেন, কিন্তু আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি এটা করবেন বলে মনে করি না।”

প্রসঙ্গত; গত বছরের ডিসেম্বরে বেইজিং তাইওয়ানকে ঘিরে যুদ্ধ মহড়া চালায়। বিশ্লেষকদের মতে, এই মহড়াগুলো নিয়মিত সামরিক প্রশিক্ষণ ও আক্রমণের প্রস্তুতির মধ্যকার সীমারেখা ঝাপসা করে দিয়েছে। এই কৌশলের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্ভাব্য হামলার বিষয়ে খুব কম সময়ের সতর্কতা দেওয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংতাইওয়ানে আক্রমণভেনিজুয়েলায় মার্কিন অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলার প্রতিবাদে যা লিখছেন সাবেক-বর্তমানরা

পরবর্তী

গণঅধিকার পরিষদের নামে ভুয়া প্রেস রিলিজ, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

পরবর্তী

গণঅধিকার পরিষদের নামে ভুয়া প্রেস রিলিজ, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

রহমানুল্লাহ গুরবাজ

অনুমতি ছাড়া কক্ষে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট, বিরক্ত আফগান তারকা গুরবাজ

সর্বশেষ

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬

বিয়ের আড়ালে পাচার, চীনে যাওয়া বাংলাদেশি নারীদের নিয়ে বাড়ছে উদ্বেগ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনী

আগস্ট ২৩, ২০২৬

হাবিব-অঙ্কনের ‘এক আমি’তে মুগ্ধ শ্রোতা-দর্শক

আগস্ট ২৩, ২০২৬

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT