চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিশ্রমিকে রেকর্ড গড়ছেন কিয়ারা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৪
বিনোদন
A A

‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী কিয়ারা আদভানি। তবে তাকে তারকা খ্যাতি দেয় ‘কবির সিং’ ছবিটি। এরপর থেকেই দারুণ দাপটে বড় বড় ছবি করে চলেছেন এই অভিনেত্রী।

ক্যারিয়ার গড়ে ওঠার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কিয়ারার পারিশ্রমিক। এরই মধ্যে তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীতে পরিণত হয়েছেন। নতুন ছবির জন্য তিনি যে পারিশ্রমিক পাচ্ছেন, তা কেবল হাতে গোনা কয়েকজনের জোটে। অংকটা দুই-চার কোটি নয়, পাক্কা ১৩ কোটি রুপি!

বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে, আলোচিত সিক্যুয়েল ছবি ‘ডন ৩’-তে অভিনয়ের জন্য এই আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা। যা তার নিজের ক্যারিয়ারের জন্য সর্বোচ্চ।

এদিকে ‘ডন ৩’ ছাড়াও কিয়ারার হাতে রয়েছে আরও একটি ছবির কাজ। সেটার নাম ‘ওয়ার ২’। যেখানে তার নায়ক হৃতিক রোশন। তবে এই ছবির জন্য তিনি যে পারিশ্রমিক নিয়েছেন, তা ‘ডন ৩’র মোটে অর্ধেক!

এই সিরিজের প্রথম দুটি ছবি ‘ডন’ ও ‘ডন ২’তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। ছবিগুলো বক্স অফিসে অসামান্য সাফল্য পেয়েছিল। তাই ডন চরিত্রে রণবীর সিংয়ের নাম ঘোষণার পর থেকে দর্শকদের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। তবু নির্মাতা ফারহান আখতার ভরসা রাখার আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, ‘ডন ৩’ আগস্টে শুরু হবে ছবিটির শুটিং। এরপর বড় পর্দায় আসবে ২০২৫ সালে। –বলিউড লাইফ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীকিয়ারা আদভানিপারিশ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT