বিনোদন

রণবীরের ‘ডন থ্রি’-তে খলনায়ক ইমরান?

দুই যুবক সেলফি, একজনের চোখে সানগ্লাস, অন্যজনের মুখে গম্ভীর অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই যুবক সেলফি, একজনের চোখে সানগ্লাস, অন্যজনের মুখে গম্ভীর অভিব্যক্তি, আধুনিক পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ডন থ্রি’-তে খল চরিত্রে দেখা যেতে পারে ইমরান হাশমিকে। সম্প্রতি ফারহান আখতারের অফিসে ইমরান হাশমিকে দেখা যাওয়ার পর থেকে এমন গুঞ্জনই রটেছে।

‘টাইগার থ্রি’-তে খল চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকের প্রশংসায় ভেসেছেন ইমরান হাশমি। সম্প্রতি ফারহান আখতারের অফিসে অভিনেতাকে দেখা যাওয়ার পর অভিনেতাকে আবারও খল চরিত্রে দেখার ইচ্ছা প্রকাশ করছেন ভক্তরা। অভিনেতাকে দেখা গেছে হুডি স্টাইলের সোয়েটশার্ট এবং জিন্সে। পাপারাজ্জিদের হাতও নেড়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তরা প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘অবশেষে ডন থ্রি-তে ভালো কিছু!’ আরেকজন লিখেছেন, ‘সেরা’।

গত বছর বলিউডের আকাঙ্ক্ষিত সিকুয়েল ‘ডন থ্রি’ এর ঘোষণা দিয়েছেন নির্মাতা ফারহান আখতার। কিন্তু ‘ডন’ হিসেবে যিনি পরিচিত, প্রতিষ্ঠিত, সেই শাহরুখ খান এবার থাকছেন না। নতুন করে এই চরিত্রে যোগ দিয়েছেন রণবীর সিং। এনাউন্সমেন্ট ভিডিওতে ডন হয়ে দেখাও দিয়েছেন তিনি।

দর্শকের বিরাট অংশই রণবীরকে ‘ডন’ চরিত্রে মানতে পারছেন না। ঘোষণার পর থেকেই তাই তীব্র সমালোচনা চলছে ছবিটি নিয়ে।

২০২৫ সালের জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হতে পারে। ওই বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।

 

View this post on Instagram

 

A post shared by Snehkumar Zala (@snehzala)

বিষয়:ইমরান ইমরান হাশমি ডন থ্রি ফারহান আখতার বলিউড শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…