ফুটবল

জর্জিনার সঙ্গে সম্পর্কে ফাটলের খবর, রাগান্বিত রোনালদোর মা

সেলিব্রিটি জুটি রঙিন পোশাকে একসঙ্গে হাঁটছেন, ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলিব্রিটি জুটি রঙিন পোশাকে একসঙ্গে হাঁটছেন, ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সম্পর্কে ফাটলের খবরে খুবই রাগান্বিত হয়েছেন সিআর সেভেনের মা ডোলোরেস অ্যাভেইরো। প্রকাশিত খবরের ‘সবই মিথ্যা’ বলে অভিহিত করেছেন।

পর্তুগালের একটি অনুষ্ঠানে ডোলোরেস বলেছেন, ‘এর সবই মিথ্যা। প্রতিটি দম্পতির মধ্যে বাক-বিতণ্ডা হয়, কিন্তু যা লেখা হয়েছে তা মিথ্যা।’

৩৮ বর্ষী রোনালদো এবং জর্জিনা সাত বছর ধরে একসাথে আছেন। সম্প্রতি স্প্যানিশ একটি টিভি প্রোগ্রামে দাবি করা হয়, রোনালদো জর্জিনার উপর বিরক্ত এবং তাদের সম্পর্কে ফাটল ধরেছে।

জবাব দিতে সুপার মডেল জর্জিনা সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নেন এবং বলেন ‘শুধুমাত্র নির্বোধরা’ এ ধরনের গল্প বিশ্বাস করবে। এরপর রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের রোমান্টিক ছবি পোস্ট করেন।

বিষয়:জর্জিনা পর্তুগাল ব্যালন ডি”অর রোনালদো স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…