চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে রাজধানীতে যান চলাচলে পুলিশের বিশেষ নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা-আরিচা রুটের যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই রুটে চলাচলকারী যানবাহনকে ঢাকা থেকে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত এলাকা পরিহার করে বিকল্প সড়কে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

আজ রোববার (১৫ ডিসেম্বর) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে ভোর ৪টা থেকে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাগণ, বিদেশি রাষ্ট্রের কূটনীতিকগণ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন করবেন।

এ উপলক্ষে আজ দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন শ্রেণির যানবাহনকে গাবতলী-আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প সড়কে চলাচলের অনুরোধ করা হয়।

বিকল্প সড়ক হিসেবে ডিএমপি নিম্নলিখিত নির্দেশনা দিয়েছে:

১। গাবতলী থেকে সাভার হয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

Reneta

২। কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে ছেড়ে যাওয়া যানবাহন টেকনিক্যাল ক্রসিং হতে ডানে টার্ন করে মিরপুর-১ নম্বর হয়ে দিয়াবাড়ি ক্রসিং দিয়ে চলাচল করবে।

৩। আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহনসমূহ নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল করবে।

৪। টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।

অনুষ্ঠানসমূহ চলাকালীন নাগরিকরা পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ জানিয়ে ডিএমপি কর্তৃপক্ষ নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকরা সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপিবিজয় দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT