বাংলাদেশ

বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে ইতিবাচক ডিএমপি

বিএনপি ও ছাত্রদলের লোগো, রাজনৈতিক সংগঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি ও ছাত্রদলের লোগো, বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের প্রতীক, বিএনপি ও ছাত্রদলের পরিচিত চিহ্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১০ ও ১১ মে বিএনপি-যুবদলের সমাবেশের অনুমতির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে ইতিবাচক রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিন এ কথা জানান।

তিনি বলেন, আগামীকাল শুক্রবার নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপি ও  পরদিন শনিবার যুবদল সমাবেশ করতে চেয়েছে। এ নিয়ে তাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশ সব ধরনের গণতান্ত্রিক, সামাজিক অনুষ্ঠানের বিষয়ে ইতিবাচক। আর সহায়তা ও নিরাপত্তা দিয়ে থাকে। তবে নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করে পুলিশ কিছু শর্ত দিয়ে থাকে।

তিনি আরও বলেন, সমাবেশের বিষয়ে ইতিবাচক ডিএমপি, এ বিষয়ে কমিশনার সিদ্ধান্ত দেবেন। আশা করছি, সমাবেশ নিরাপদ হবে, নেতাকর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন। যেসব শর্ত থাকবে সেগুলো মেনে নেবেন।

বিষয়:ডিএমপি বিএনপি সমাবেশের অনুমতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…