বাংলাদেশ

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে ডিএমপির নির্দেশনা

বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের লোগো, যেখানে একটি শ্যামল নীল ব্যাকগ্রাউন্ডে লাল তারকা ও সোনালী শিলালিপি রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অমর ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

আজ বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাশী ক্রসিং-ভাস্কর্য ক্রসিং-জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং-দোয়েল চত্বর হয়ে বের হতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বকশীবাজার ক্রসিং এ ডাইভারশন থাকবে। শ্রদ্ধা নিবেদনের রুট এবং ডাইভারশন পয়েন্ট সমূহ স্ক্রল আকারে প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিষয়:ডিএমপি নির্দেশনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…