অপরাধ

ট্রাফিক অভিযানে ৯২ লাখ টাকার বেশি জরিমানা, ২৫২৭ মামলা

Traffic police officer checking documents at busy intersection in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Traffic police officer in uniform and mask checking documents at busy Bangladesh intersection during rain. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯২ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে ২ হাজার ৫২৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ও শুক্রবার (১ নভেম্বর) এই দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

আজ রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান বলেন, এছাড়াও দুই দিনে অভিযানকালে ১৬৬ টি গাড়ি ডাম্পিং ও ৭১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয়:জরিমানা ট্রাফিক বিভাগ ডিএমপি মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…