অপরাধ

ট্রাফিক আইনে রাজধানীতে ১৯৫৪ মামলা

বাংলাদেশ পুলিশ লোগো, পুলিশি সেবা ও নিরাপত্তার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাফিক আইন ভঙ্গে ডিএমপির ১,৯৫৪ মামলা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের কারণে অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৪ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানকালে ২২৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার (১৭ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিষয়:অভিযান ট্রাফিক আইন ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…