বিনোদন

দিওয়ালিতে উৎসবমুখর বলিউড

দিওয়ালিতে পরিবারের সঙ্গে আনন্দমুখর বলিউড উৎসবের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিওয়ালিতে পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন বলিউড তারকারা, আলোকসজ্জা ও উৎসবের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গতকাল ছিল কালীপূজা। গোটা বলিউড ছিল ছুটির মেজাজে। দিওয়ালি ঘিরে সাগরতীরের বলিউড পাড়ায় ছিল বহু আয়োজন। জমকালো সাজে সেজেছেন বলিউড তারকারা। বলিউডের তারকারা কীভাবে এই দিনটি উদযাপন করছেন দেখে নেয়া যাক।

দিওয়ালিতে উৎসবের সময় বলিউড তারকা ও ভক্তরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফ-কারিনার বাড়িতে বসেছিল কাপুর পরিবারের দিওয়ালি আসর। ঘরোয়া এই অনুষ্ঠানের আয়োজকের ভূমিকায় ছিলেন তারা। কাপুর পরিবারের সকলে নিমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে। দিওয়ালির দিন নিজেকে লাল সেলওয়ার-কামিজ পরেড়েছে কারিনা। আর সাইফ পরেছেন কালো রঙের কুর্তা। বাবার সঙ্গে টুইনিং করেছে দুই ছেলে তৈমুর আর জেহ-ও।

বিয়ের অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিওয়ালিতে নিজের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের অফিসে গিয়েছিলেন শাহরুখ। বিশেষ দিনে সেজে উঠেছিলেন কালো রঙের কুর্তায়। তবে ব্যস্ত রুটিন থেকে কিছু সময় নিয়ে আলোর উৎসবে পরিবারের সঙ্গে থেকেছেন তিনি। শাহরুখের সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান এবং কনিষ্ঠ পুত্র আবরাম খান। শাহরুখের সহকারী পূজা দাদলানিকেও দেখা গেছে তাদের সঙ্গে।

বয়স্ক নারী ও পুরুষের সঙ্গে যুবতী, গাড়ির ভিতরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এদিকে দিওয়ালিতেও মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহার করেছেন জয়া বচ্চন। বাংলোর বাইরে জড়ো হওয়া পাপারাজ্জিদের ‘অনুপ্রবেশকারী’ বলে তাড়িয়ে দিয়েছেন তিনি। পরে অবশ্য পুরো পরিবার একসঙ্গে বের হয়েছেন দিওয়ালি পার্টির জন্য। সেখানেও পাপারাজ্জিদের ক্যামেরায় তার গম্ভীর মুখ ধরা পড়েছে।

দিওয়ালিতে উৎসবমুখর বলিউড অভিনেতা-অভিনেত্রীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পর প্রথম দিওয়ালি ভিকি-ক্যাটরিনার। নিজেদের ছবি শেয়ার করেছেন ভিকি। নিজের পোস্টে ক্যাটরিনাকে ‘ঘরের লক্ষ্মী’ বলে উল্লেখ করেন তিনি। ‘তিনি লিখেছেন, ‘ঘরের লক্ষ্মীর সঙ্গে লক্ষ্মী পূজা সারলাম। আপনাদের সকলকে আমাদের তরফ থেকে শুভ দিওয়ালি’।

সবাই যখন আলোর উৎসবে মাতোয়ারা তখন আলিয়ার দিওয়ালি কাটছে খানিক অন্য ভাবেই। মা হওয়ার আর বেশিদিন বাকি নেই। আর সে কারণেই এই দীপাবলি বিছানায় শুয়েই কাটাচ্ছেন তিনি। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তবে দিনশেষে পুরো পরিবারকে এক ফ্রেমে দেখা গেছে।

বিষয়:অভিষেক অমিতাভ বচ্চন আলিয়া ঐশ্বরিয়া কারিনা ক্যাটরিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…