জনপদ

জীবিকার বিকল্প বৃদ্ধির লক্ষ্যে চা-বাগান কর্তৃপক্ষের সাথে ভিন্নধর্মী আলোচনা

চা-বাগান কর্তৃপক্ষের সাথে ভিন্নধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চা-বাগান কর্তৃপক্ষের সাথে জীবিকার বিকল্প বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শ্রীমঙ্গলে শিশু, কিশোর-কিশোরীদের শেখার সুযোগ এবং মহিলাদের জন্য জীবিকার বিকল্প বৃদ্ধির লক্ষ্য বাস্তবায়নে চা-বাগান কর্তৃপক্ষের সাথে এক‌টি ভিন্নধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চা-বাগানের শিশু ও কিশোর-কিশোরীদের সুশিক্ষা নিশ্চিত, পুষ্টিকর খাবার, সুপেয় পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন জীবনযাপন, কর্মক্ষেত্রে নারীদের শোভন কর্ম পরিবেশ সৃষ্টি, স্যানিটেশন ব্যবস্থাসহ শিশু, কিশোর কিশোরী ও নারীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন বিষয়ের ওপর বক্তারা গুরুত্ব দেন।

সোমবার ২৩ ডিসেম্বর শ্রীমঙ্গলে গ্র‌্যান্ড সুলতান টি রি‌সোর্ট এন্ড গলফ্-এ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) এর আলোয় আলো প্রকল্পের উদ্যোগে এবং চাইল্ডফান্ড কোরিয়া ও এ্যাডুকো বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফিনলে টি কোম্পানির সিইও তাহসিন আহমেদ চৌধুরী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ চা সংসদ সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান ও ফিনলে চা কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চা বাগানের ব্যবস্থাপক, গণমাধ‌্যম এবং আলোয় আলো প্রকল্প মৌলভীবাজার জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:চা বাগান জীবিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…