বিনোদন

চিত্রপরিচালক শাহ আলম মন্ডল আর নেই

বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক বসে আছেন, পেছনে সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ সংবাদ প্রতিবেদক বসে আছেন, পেছনে সিনেমার পোস্টার দেখা যাচ্ছে, তিনি পিঁপড়া রঙের শার্ট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মারা গেছেন ‘ডনগিরি’ খ্যাত চিত্রপরিচালক শাহ আলম মন্ডল। শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে শাহ আলম মন্ডলের বয়স হয়েছিলো ৪৭ বছর। পরিচালকের মৃত্যুর খবর চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নায়ক কায়েস আরজু।

তিনি বলেন, রাতে শাহ আলম মন্ডলের মগবাজারের বাসায় কিছুক্ষণ রাখার পর দেশের বাড়ি রংপুরে দাফনের উদ্দেশে নেয়া হবে। সেখানে তাকে রবিবার দাফন করা হবে।

বেশ কিছুদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন শাহ আলম মন্ডল। জানা যায়, তার দুটি কিডনি ড্যামেজ ছিল। গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই মারা যান।

শাহ আলম মন্ডন তিনটি ছবি পরিচালনা করেছিলেন। তার প্রথম ছবি ছিল ‘ভালোবাসা সীমাহীন’। এ ছবির মাধ্যমে পরীমনি নায়িকা হিসেবে সিনেমায় পা রাখেন। বাকি দুটি ছবি হলো ‘আপন মানুষ’ ও ‘ডনগিরি’।

বিষয়:এফডিসি পরীমনি সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…