চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাশা-কাবিলা-হাবুদের নিয়ে অমির ‘ব্যাচেলরস কোরবানি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ০৯, জুন ২০২২
বিনোদন
A A

পরিচালক কাজল আরেফিন অমির নাটক মানেই দর্শকের কাছে অন্যরকম আনন্দ। বছর জুড়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়াল দিয়ে মেতে থাকা দর্শকদের ঈদ আনন্দে বাড়তি রসদ যোগ করে ‘ব্যাচেলর’দের নিয়ে বানানো গল্পের নাটকগুলো!

‘ব্যাচেলর ঈদ’, ‘ব্যাচেলর রমযান’র সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে ‘ব্যাচেলরস কোরবানি’। বুধবার সন্ধ্যাতেও ধানমণ্ডি ১৯ নাম্বারে চলছিলো শুটিং। সেখান থেকেই অমি জানান, গত চারদিন ধরে শুটিং করছেন। বৃহস্পতিবার ভোর পর্যন্ত শুটিং করলে শেষ হবে।

ব্যাচেলররা কীভাবে কোরবানির গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে; এর সঙ্গে নাটকের চরিত্রগুলোর কে কী করেন এসব কিছু উঠে আসবে আসন্ন এ নাটকে। চ্যানেল আই অনলাইনকে ‘একটি সন্দেহের গল্প’, ‘ট্যাটু’, ‘আপন’, ‘ভাইরাল গার্ল’-খ্যাত নির্মাতা অমি বলেন, কোরবানির বিষয়বস্তু নিয়ে এবার আসছে ‘ব্যাচেলরস কোরবানি’।

‘ব্যাচেলররা সবাই এবার গরুর ব্যবসায় নামে! এর সঙ্গে আরও কিছু যোগ করে মজার মজার ঘটনার মধ্যে গল্প এগিয়ে যাবে।’

নাটকটির শুটিং করতে গিয়ে কিছুটা আহত হয়েছেন জিয়াউল হক পলাশ। গরুর দৌড়ের সঙ্গে একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে পার পেয়ে যান পলাশ। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, বসিলার একটি খামারে শুটিং করছিলাম। ব্যথা একটু পেয়েছি। যেহেতু ঈদের কাজ তাই প্রাথমিক চিকিৎসা নেয়ার পর আবার শুটিং করি।

ব্যাচেলর ঈদ সিরিজগুলো প্রসঙ্গে পলাশ বলেন, সমসাময়িক বিষয় নিয়ে দর্শকদের নতুন কী দেয়া যায় এই ভাবনা অমি ভাইসহ আমাদের পুরো টিমের মাথায় সবসময় থাকে। হ্যাঁ, সিক্যুয়েল করলে দর্শকের যে প্রত্যাশা থাকে সেটা পূরণের কিছুটা চাপ থাকে। এই চাপটাকে আমার কাছে মধুর চাপ মনে হয়। কোনো সময় আমাদের চেষ্টার কমতি থাকে না।

Reneta

‘ব্যাচেলরস কোরবানি’ ঈদের দিন ধ্রুব টিভির ইউটিউবে প্রচার হবে। এতে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, পলাশ, শিমুল, মনিরা মিঠু, সানজানা রিয়া, পারসা ইভানা, আশুতোষ সুজন, আবদুল্লাহ রানা, বাচ্চু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল্লাহ রানাআশুতোষ সুজনচাষী আলমপলাশপারসা ইভানাবাচ্চুমনিরা মিঠুমারজুক রাসেলমিশু সাব্বিরলিড বিনোদনশিমুলসানজানা রিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT