বিনোদন

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব মাতালেন যারা

পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী উৎসবের পর্দা নামলো

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অতিথিরা অংশগ্রহণ করছেন, যেখানে বিভিন্ন ব্যক্তি সম্মাননা গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রবিবার সন্ধ্যায়। নয় দিনের এ উৎসবে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

বিকেল সাড়ে ৪ টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন উৎসবে আগত চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণী মানুষেরা।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হয়।

উৎসবে সেরা ছবি নির্বাচিত হয় চীনের ‘দ্য কর্ড অব লাইফ’। এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতে নেন বাদেমা। এছাড়া সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ভারতের অঞ্জন দত্ত৷ ‘চালচিত্র এখন’ এ মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে এ পুরস্কার অর্জন করেন তিনি।

ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান, অতিথি ও অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ এ ছাড়াও উৎসবে বিভিন্ন বিভাগে যারা জিতে নিয়েছেন পুরস্কার, দেখে নিন তাদের তালিকা:

পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম ফিপরেসি অ্যাওয়ার্ড ‘সাবিত্রী’ বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট বিভাগে সেরা শর্টফিল্ম লায়লা।

এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ-
সেরা চিত্রনাট্য : ডব
সেরা চিত্রগ্রাহক : মাইটি আফরিন
সেরা অভিনেত্রী : বাদেমা ( দ্য কর্ড অব লাইফ)
সেরা অভিনেতা: অঞ্জন দত্ত ( চালচিত্র এখন)
সেরা পরিচালক: জগত মানয়ারনা
সেরা চলচ্চিত্র : দ্য কর্ড অব লাইফ ( চীন)
স্পেশাল জুরি মেনশন ফিল্ম : বাইকত
স্পেশাল জুরি মেনশন অভিনেত্রী : আফরিন খানম ( মাইটি আফরিন)

চিলড্রেন ফিল্ম সেকশন : প্রবাস ( ভারত)
অডিয়েন্স অ্যাওয়ার্ড : মুজিব একটি জাতির রুপকার
স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড : বিজয়ার পরে ( ভারত)

স্পিরিচুয়াল ফিল্ম বিভাগ
বেস্ট ফিচার ফিল্ম : দেয়ার এন্ড ব্যাক
সেরা প্রামাণ্যচিত্র: কুনান ফিনদা
স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড : সুরত ( বাংলাদেশ)

উইমেন ফিল্ম মেকারস সেকশন
বেস্ট ফিল্ম : আশগাল হা বা ( ইরান)
বেস্ট ডকুমেন্টারি : পাসাং ( ইউএসএ)
বেস্ট ডিরেক্টর : ইয়ংমু, ছবি- হাউ টু গেট ইউর ম্যান প্রেগন্যান্ট (দ. কোরিয়া)
স্পেশাল মেনশন : মুক্তি (বাংলাদেশ)

 

ছবি: মিতুল আহমেদ

বিষয়:২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অঞ্জন চালচিত্র এখন দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নায়ক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…