চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাডোনার মৃত্যু: অবহেলায় বিচারের মুখোমুখি ৮ চিকিৎসক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ২৩, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

২৫ নভেম্বর ২০২০, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবর। আর্জেন্টাইন কিংবদন্তির চিরবিদায়ের পর অবহেলার অভিযোগ ওঠে তার চিকিৎসকদের বিরুদ্ধে। যার সত্যতা মেলায় বিচারের আওতায় আনা হচ্ছে ৮ চিকিৎসাকর্মীকে।

মারা যাওয়ার মাসের শুরুর দিকে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ভালো চিকিৎসা হয়েছিল ম্যারাডোনার। সফল অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। স্বস্তি ফিরেছিল। তারপর হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যু। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়কের এমন প্রস্থানের পর প্রশ্নের ডালপালা মেলতে থাকে।

মৃত্যুর কারণ উদঘাটনে ২০ সদস্যের তদন্ত কমিটি করা হয়। পরে আর্জেন্টিনার প্রসিকিউটররা ম্যারাডোনার যত্নে নিয়োজিত ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। যেখানে উঠে আসে চিকিৎসায় ‘ঘাটতি ও অনিয়ম’র কথা। অবহেলার প্রমাণ মেলায় একজন বিচারক দোষীদের বিচারের আদেশ দিয়েছেন।

অভিযোগ ওঠা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ম্যারাডোনার নিউরোসার্জন এবং ব্যক্তিগত ডাক্তার লিওপোল্ডো লুক, একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানী, দুজন ডাক্তার, দুজন নার্স। প্রথম থেকেই অবশ্য তারা মৃত্যুর দায় অস্বীকার করে আসছেন। কিন্তু আদালতের রায় উপসংহারে পৌঁছেছে যে, ম্যারাডোনা উপযুক্ত চিকিৎসা সুবিধা পেলে ‘বেঁচে থাকার আরও ভালো সুযোগ পেতেন’।

আর্জেন্টিনার পেনাল কোড অনুযায়ী এই অপরাধে ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হয়ে থাকে। প্রমাণ মেলায় তাদের ভাগ্যেও ঘটতে চলেছে সেরকম কিছুই। শুনানির পরবর্তী তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

ম্যারাডোনার মৃত্যুর পর দুই মেয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল। মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বাবার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তারা।

Reneta

পরে ম্যারাডোনার ছেলের আইনজীবী মারিও বউড্রি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘ফুটবল কিংবদন্তি মৃত্যুর সময় অসহায় অবস্থায় ছিলেন। তাকে দেখার সাথে সাথেই আমি বলেছিলাম এটি হত্যাকাণ্ড। আমি দীর্ঘ সময় ধরে লড়াই করেছি এবং এই পর্যায়টি শেষ করে আমরা এখানে এসেছি।’

ম্যারাডোনার মৃত্যুর পর তার ব্যক্তিগত চিকিৎসক ড. লুক-কে অভিযুক্ত করা হলেও আবেগঘন হয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আপনারা জানতে চান আমি কিসের জন্য দায়ী? তাকে ভালোবাসার জন্য, তার যত্ন নেয়ার জন্য, তার জীবন বাড়িয়ে দেয়ার জন্য, শেষ পর্যন্ত উন্নতি করার জন্য। আমার সম্ভাব্য সবকিছু করেছি তার মৃত্যু ঠেকাতে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বেওয়ারিশ কুকুর অপসারণে হাইকোর্টের রুল

জুন ২১, ২০২৬

বাবার আয়ের অর্ধেক যেত তৌসিফের স্কুলের বেতনে!

জুন ২১, ২০২৬

টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশই হয়ে গেল বাংলাদেশ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

জুন ২১, ২০২৬

‘মামুনুল হককে নিয়ে সংসদে মন্তব্য অনভিপ্রেত, বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে’

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT