ফুটবল

ফাইনালে আবারো গোল ও শিরোপার স্বাদ পেলেন ডি মারিয়া

ডি মারিয়া গোল করে শিরোপার স্বাদ পেলেন, ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে ডি মারিয়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, দর্শকরা উল্লাসে ভাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার জার্সিতে টানা তিনবার ফাইনালে খেলে করেছেন গোল, পেয়েছেন শিরোপার স্বাদ। এবার আরও একটি ফাইনালে গোল পেলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। পর্তুগিজ সুপার কাপের ফাইনালে পেলেন জালের দেখা। বেনফিকাকে চ্যাম্পিয়ন করায় রাখলেন বড় ভূমিকা, হলেন ফাইনালের সেরা খেলোয়াড়।

আভেইরো মিউনিসিপ্যাল স্টেডিয়ামে বুধবার রাতে হওয়া বেনফিকা ও এফসি পোর্তোর মধ্যকার ফাইনাল ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬১ মিনিটে ভাঙে ডেডলক। সতীর্থের বাড়ানো বল ডি বক্সের ভেতর আদায় করেন ডি মারিয়া। বাঁ পায়ের প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান ৩৫ বর্ষী ফুটবলার।

সাত মিনিট পর আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড পিটার মুসা। তাতে ২-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে বেনফিকা।

বড় আসরের ফাইনালে গোল করাটা ডি মারিয়ার জন্য নতুন কিছু নয়। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ফুটবল ইভেন্টের ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে তার গোলেই স্বর্ণপদক জেতে আর্জেন্টিনা।

এরপর ২০১৪ সালে কোপা ডেল রের ফাইনালে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচের প্রথম গোল ডি মারিয়াই করেছিলেন।

২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার গোলেই শিরোপা জেতে আর্জেন্টিনা। গত বছর ফিনালিসসিমায় ইতালির বিপক্ষেও জালের দেখা পান ৩৫ বর্ষী ফরোয়ার্ড। কাতার বিশ্বকাপের ফাইনালেও ছিলেন গোলদাতা।

বিষয়:আর্জেন্টিনা এফসি পোর্তো ডি মারিয়া বেনফিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…