ক্রিকেট

ধনঞ্জয়াকে ফেরালেন তাসকিন

তাসকিনের দুর্দান্ত বোলিং দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার তাসকিন দুর্দান্ত বোলিং করে থাকছেন, ধনঞ্জয়াকে ফেরালেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন বলে চেনা ছন্দ দেখিয়ে বোলিং করেছেন দুই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। বাংলাদেশকে প্রথম উদযাপনের উপলক্ষ এনে দেন তাসকিন, সাজঘরে ফিরেছেন ওপেনার ধনঞ্জয়া ডি সিলভা।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষটিতে এ রিপোর্ট লেখা পর্যন্ত টসে হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার সংগ্রহ ৬ ওভারে এক উইকেটে ৪১ রান। কুশল মেন্ডিস ১৭ ও কামিন্দু মেন্ডিস ৯ রানে ক্রিজে আছেন।

চতুর্থ ওভারের প্রথম বলে তাসকিন লঙ্কানদের প্রথম উইকেট তুলে নেন। স্ট্রোক খেলতে গিয়ে ৮ রান করা ধনঞ্জয়া মিডউইকেটে সৌম্য সরকারের তালুবন্দি হন। অতিথিদের দলীয় স্কোর তখন ১৮।

প্রথম ম্যাচে মাত্র ৩ রানে হারে স্বাগতিকরা। দ্বিতীয়টিতে টাইগারদের ৮ উইকেটের বড় জয়ে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ ২০২৪।

বিষয়:টস ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ তাসকিন ধনঞ্জয়া বাংলাদেশ বাংলাদেশ শ্রীলঙ্কা টি-টুয়েন্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…