শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা

শিক্ষার্থী আত্মহত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে আছেন, পেছনে গাছ ও প্রাচীর দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছন। ওই শিক্ষার্থীর নাম মঞ্জুরুল ইসলাম।

জানা গেছে, সলিমুল্লাহ মুসলিম হলের ১৬৫ নম্বর রুমে তিনি আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক ও অর্থনৈতিক অনটন এবং চাকরি না পাওয়ার কারণে আত্মহত্যা করেছেন তিনি। হল থকে মৃতদেহ উদ্ধারের সময় তার হাতের তালুতে ৩ বার ‘মৃত্য’ কথাটি লিখা ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, শাহবাগ থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তা পাঠানো হবে।

মঞ্জুরুল ইসলাম ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ।

বিষয়:আত্মহত্যা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…