চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মাদ্রাসা হয়ে গেছে: ফজলুর রহমান

পুরোনো বক্তব্য ঘিরে আবারও আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৪, জুন ২০২৬
রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের একটি পুরোনো সাক্ষাৎকারের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছে। চলতি বছরের মে মাসে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ, শিক্ষা ও গবেষণার মান নিয়ে সমালোচনা করেছিলেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ঢাকা ইউনিভার্সিটি তো একটা মাদ্রাসা হয়ে গেছে এখন।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্টে তার সাক্ষাৎকারের স্ক্রিনশট শেয়ার করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানবক্তব্যের ব্যাখ্যায় তিনি দাবি করেন, দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার মান উন্নত না হলে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার সঙ্গে প্রতিযোগিতা করা সম্ভব নয়। তিনি বলেন, তোমার লেখাপড়া, জ্ঞান-বিজ্ঞান, গবেষণা, অর্থনৈতিক সক্ষমতা ও চরিত্রের দৃঢ়তা বেশি থাকতে হবে। তাহলেই মাথা উঁচু করে কথা বলা যাবে।

Banglabid

সাক্ষাৎকারে তিনি বিজ্ঞানমনস্ক ও দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশে আরও বেশি গবেষক, বিজ্ঞানী ও জ্ঞানভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গ টেনে বলেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠায় উভয় দেশের সাম্প্রদায়িক ও উগ্রপন্থী শক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এদিকে ফেসবুকে শেয়ার করা পোস্টে ফজলুর রহমানের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে দু:খ প্রকাশ করা হয়। পোস্টে দাবি করা হয়, গত ১৫ বছরের তুলনায় বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধির চর্চা সংকুচিত হয়েছে এবং ক্যাম্পাসে গোঁড়ামি বা মৌলবাদী প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ভিন্নমতও দেখা গেছে। কেউ কেউ ফজলুর রহমানের পর্যবেক্ষণকে বাস্তবতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন, আবার অনেকে তার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ও গবেষণা কার্যক্রমের পক্ষে মত দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়পুরোনো সাক্ষাৎকারফজলুর রহমানবক্তব্যবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাবীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

কোকো ক্রিকেটে বড় অবদান রেখে গেছেন: আমিনুল হক

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানি মন্ত্রী

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ক্যারিয়ারসেরা বোলিং, অজিদের দুইশও পার করতে দিল না বাংলাদেশ

আগস্ট ১৩, ২০২৬
Oplus_131072

আইয়ুব বাচ্চুকে স্মরণ, রোমে এক যুগ পর ফিরছেন জেমস

আগস্ট ১৩, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT