বাংলাদেশ

‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে অচল ঢাকা

অচল ঢাকা, বাংলা ব্লকেডের কারণে জনসমাগমের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার বিভিন্ন এলাকায় বাংলা ব্লকেডের কারণে জনসমাগম ও যানজট সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষ ও যানবাহন চলাচল ব্যাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কারের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার ১০ জুলাই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন।

শাহবাগ চত্বরে অবরোধর কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে ঢাকা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীর চানখারপুলে ফ্লাইওভার ও সড়ক অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ফ্লাইওভারের উপর আটকা পড়েছে শত শত যানবাহন। সাইন্সল্যাব মোড় বন্ধ করে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

ঢাকার যেসব পজিশনে যারা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি:

শাহাবাগ: বঙ্গমাতা হল, মৈত্রী হল, রোকেয়া হল, শামসুন্নাহার হল, জগন্নাথ হল, সলিমুল্লাহ মুসলিম হল, বঙ্গবন্ধু হল। নীলক্ষেত-সায়েন্সল্যাব: ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ, মৎসভবন: বিজয় একাত্তর হল ও কবি জসিমউদ্দিন হল। পল্টন: ফজলুল হক মুসলিম হল, জিপিও: ড. মুহম্মদ শহিদুল্লাহ হল ও কবি সুফিয়া কামাল হল, কারওয়ান বাজার: মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও সূর্যসেন হল, ফার্মগেট: সার্জেন্ট জহুরুল হক হল ওএফ আর হল। চানখারপুল: অমর একুশে হল, বোরহান উদ্দিন ডিগ্রি কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ।

মহাখালীতে সরকারি তিতুমীর কলেজ,  রামপুরা ব্রিজ: সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, মিরপুর ১২: বিইউপি, মেরিটাইম ও মিরপুর সরকারি কলেজ, নূর হোসেন স্কয়ার (জিরো পয়েন্ট) অবরোধ।

বিষয়:কোটা সংস্কারের দাবি বাংলা ব্লকেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…