চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কোটাবিরোধীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

কোটা সংস্কার দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ কর্মসূচি করছে শিক্ষার্থীরা।

মেডিকেল কলেজ: রংপুর মেডিকেল কলেজসহ ৩টি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: এর আগে সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’জন আন্দোলনকারী শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার পদত্যাগ করেছেন।

সোমবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জড়ো হন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। রাত সাড়ে ১২টার দিকে বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন হলের সামনে ও ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে সোমবার ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল করেছে। সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসে মশাল মিছিল করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসের রাস্তা প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের পশ্চিমে তারা প্রতিবাদ সভা করে। সেখান থেকে আজ প্রশাসনিক ভবনে তালা দেওয়ার কর্মসূচির ঘোষণা দেয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগরের ষোলশহর ২ নম্বর গেট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের অধিকাংশই ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

Reneta

এছাড়াও খুলনা, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আশেপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনকোটা সংস্কারের দাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে ‘ভুল’ স্বীকার করতে বলছে নরওয়ে, অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে হালান্ডের দেশ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT