ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার ৭ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ইসরায়েলি দখলদার বাহিনীর গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় নির্বিচারে বিমান হামলার তীব্র নিন্দা জানায়, যার লক্ষ্য অসহায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানো।
আরও বলা হয়, বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার দায়িত্ব পালন করতে দাবি জানাচ্ছে।
জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ সরকার বলেছে, তাদের উচিত অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, যেন গাজার জনগণের জীবন রক্ষা করা যায় এবং মানবিক সহায়তা সঠিকভাবে পরিচালিত হয়।







