বাংলাদেশ

ঢাকা জেলা প্রশাসনের নিহতদের তাৎক্ষণিক ৫০ হাজার টাকা সহায়তা

নিহতদের জন্য ঢাকা জেলা প্রশাসনের সহায়তা ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারা নিহতদের জন্য ৫০ হাজার টাকা সহায়তা ঘোষণা করেন, বিভিন্ন সাংবাদিক ও কর্মকর্তাদের উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা থেকে শুরু করে স্বজনদেরও সব ধরনের সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার ৭ মার্চ রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি বুথ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। সেখানে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বুথ থেকে নিহতদের তাৎক্ষণিক ৫০ হাজার, গুরুতর আহতদের ২৫ হাজার, সামান্য আহতদের ১৫ হাজার আর্থিক সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হন।

বিষয়:গুলিস্তান বিস্ফোরণ ঢাকা জেলা প্রশাসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…