বাংলাদেশ

লালবাগ কেল্লায় উচ্ছেদ অভিযান

লালবাগ কেল্লায় উচ্ছেদ অভিযান

লালবাগ দুর্গের সীমানা প্রাচীর ভেদ করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

দুর্গের সীমানা প্রাচীর ভেদ করে গড়ে তোলা দুটি বাড়ি দখল করে রেখেছিল অভ্যন্তরের প্রায় ৬২ শতাংশ জমি।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহীর নেতৃত্বে এ উচ্ছেদ কার্যক্রম চলছে। অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোশেনের সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরেরর উপ-পরিচালক গাজী মো: ওয়ালিউল্লাহ হক উপস্থিত আছেন।

 

সকাল ৯টা থেকে শুরু হওয়া এ উচ্ছেদ কার্যক্রম চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

বিষয়:অবৈধ স্থাপনা আপিল বিভাগ উচ্ছেদ ঢাকা জেলা প্রশাসন হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…