চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-কক্সবাজার রেল চলাচল সেপ্টেম্বরে: রেলমন্ত্রী

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৪:২৫ অপরাহ্ণ ১৬, মে ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন: আগামী সেপ্টেম্বরে ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ শুরু হবে। এর জন্য দ্রুতগতিতে এগিয়ে চলছে সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প দোহাজারি-কক্সবাজার রেললাইনের কাজ। এরই মধ্যে এ প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে।

মঙ্গলবার ১৬ মে সকালে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে রেলমন্ত্রী এ কথা বলেন। তিনি প্রথমে আইকনিক স্টেশন, এরপর রামু স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এরপর চকরিয়ার ডুলহাজারা রেল লাইনের কাজ পরিদর্শনে যান।

এসময় রেলমন্ত্রী আরও বলেন, কক্সবাজারের ঝিংলজা ইউনিয়নের চান্দেরপাড়াস্থ নির্মাণাধীন ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশনটি অনন্য স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন। যার নিমার্ণ কাজ শেষ পর্যায়ে। এটি কেবল মাত্র কক্সবাজারেরই গর্ব না, এটি বাংলাদেশেরও গর্ব।

এসময় দোজাহারি-কক্সবাজার রেলপ্রকল্পের পরিচালক মফিজুর রহমান জানিয়েছেন, করোনা মহামারি ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এই রেলপথ নির্মাণে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। এসব চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব হয়েছে। বিদেশ থেকে যেসব উপকরণ আনতে হয়েছে তা-ও মজুদ আছে। এখন বড় ধরণের কোন প্রাকৃতিক দুর্যোগ না আসলে সেপ্টেম্বরের মধ্যে ট্রেন চলাচলের উপযোগী হবে।

উল্লেখ্য, ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজারের এই রেলপথ। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটারের এ রেলপথে পর্যটকরা দেখবেন নানা প্রাকৃতিক সৌন্দর্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেলপথ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিরক্ষায় বরাদ্দ ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি

জুন ১১, ২০২৬

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জুন ১১, ২০২৬

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT