বাংলাদেশ

মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর কলেজের শিক্ষার্থীদের

মহাখালীতে রেলপথে শিক্ষার্থীদের অবরোধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। 

সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে গেছে। লাল পতাকা দেখিয়ে এই ট্রেনটি থামানো হয়।

এর আগে, রাজধানীর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা পঞ্চম দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনের সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এই অবরোধ শুরু হয়। শিক্ষার্থীরা সড়কের উভয় পাশে বাঁশ দিয়ে অবরোধ তৈরি করে অবস্থান নেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এক সম্মেলনে, আজ সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত আমতলী, মহাখালী এবং গুলশান লিংক রোড অবরোধের ঘোষণা দেয় তারা।

গতকাল রোববার বিকেলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সময় বেঁধে দিয়ে দাবির মুখে কোনো সিদ্ধান্ত নেব না। সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয়। শিক্ষা উপদেষ্টার এই মন্তব্য প্রত্যাখ্যান করে সন্ধ্যা সোয়া ৬টার দিকে মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে গতকাল রাতে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে আজকের কর্মসূচি ঘোষণা করেন।

বিষয়:অবরোধ তিতুমীর কলেজ মহাখালী রেলপথ রেলপথ অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…