সম্পদের সীমাবদ্ধতার বিষয়টি মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি’র ৬১ তম কনভেনশনের উদ্বোধন অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণ বিবেচনা করে সব ধরনের প্রকল্প নিতে হবে। শুধু নির্মাণের জন্যই নির্মাণ, বিষয়টি যেন এমন না হয়।






