বিপর্যস্ত অবস্থা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারে উন্নয়ন বাজেট যথার্থভাবে বাস্তবায়ন করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী।
সোমবার (৪ মে) সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
বিভিন্ন প্রকল্পে দুর্নীতি কমিয়ে প্রকল্পের সর্বোচ্চ মান নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রত্যেক প্রকল্পে কর্মসংস্থান ও পরিবেশকে বিবেচনায় নেওয়া হবে।
তাছাড়া সঠিক সময়ে প্রকল্প শেষ না হওয়ার বিষয় খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।








