বাজেট তৈরি ও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়ায় রাজনীতিবিদদের কর্তৃত্বের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। বাজেট পেশের পর সংসদ সদস্যরা পর্যাপ্ত আলোচনার সুযোগ পান না বলেও মন্তব্য করেছেন তিনি। ২০ থেকে ২৫ কেজি ওজনের বাজেট ডকুমেন্টস ছাপানোর উপযোগিতা দেখেন না টানা প্রায় ১০ বছর পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালন করা এই সাবেক আমলা। স্মার্ট বাংলাদেশ ধারণার সাথে ব্যাগভর্তি বই ছাপানোর ধারণাটি মেলে না বলে মনে করেন অনেক অর্থনীতিবিদও।







