চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরাঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দিতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ১৮, মে ২০২৩
বাংলাদেশ
A A
প্রতিমন্ত্রী চরাঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দেওয়ার কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, চরে উৎপাদিত কৃষিপণ্য কীভাবে বিপণন করা যায় সে বিষয়ে আরও ভাবতে হবে। চরের দিকে আরও নজর দিতে হবে।

সম্প্রতি ‘মেকিং মার্কেট ওয়ার্ক ফর দ্য চরস (এমফোরসি)- ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন সুইস কন্ট্যাক্ট, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এবং ন্যাশনাল চর অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘চরাঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনা: চরের জন্য জাতীয় বাজেট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন: দেশের চরাঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন নদীবক্ষে অনেক উৎপাদনশীল চর রয়েছে। যেসব চরে ভুট্টা, মরিচ, তরমুজ, আলু প্রচুর পরিমাণে উৎপাদন হয়। এ ধরনের  চরের কৃষি ও কৃষকের প্রতি আরও নজর দেওয়া হলে আরও ফসল উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণও, ন্যাশনাল চর অ্যালায়েন্স এবং উন্নয়ন সমন্বয়-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আতিউর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

মূল প্রবন্ধে ড. আতিউর রহমান বলেন, চরাঞ্চলের অমিত সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সকল অংশীজনকে একসঙ্গে কাজ করে যেতে হবে। একইসঙ্গে চরবাসীর চাহিদাগুলোকে সামনে আনার কাজ অব্যাহত রাখতে হবে যাতে করে বাস্তবভিত্তিক ও সময়োচিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা যায়।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে সেমিনার শুরু হয়। স্বাগত বক্তব্যের পর বক্তব্য প্রদান করেন সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সৈয়েদা জিনিয়া রশিদ।

ট্যাগ: পরিকল্পনা প্রতিমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবীণ চিকিৎসক জোহরা আহমেদ মারা গেছেন

পরবর্তী

কমিউনিটি ক্লিনিকের বৈশ্বিক স্বীকৃতিতে প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কমিউনিটি ক্লিনিকের বৈশ্বিক স্বীকৃতিতে প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ

মেট্রোরেল এখন থেকে ১২ ঘণ্টা চলবে, নতুন সময়সূচী ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেল চলবে এখন থেকে ১২ ঘণ্টা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT