চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুতুড়ে বিল: বিদ্যুতের ৩শ’ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশের ৪টি বিদ্যুৎ বিতরণ সংস্থার প্রায় ৩০০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছে বিদ্যুৎ বিভাগ দ্বারা গঠিত টাস্কফোর্স।

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত বিল নেয়ার অভিযোগ ওঠার পর ৭ দিনের মধ্যে ওই বিল সমন্বয় করার নির্দেশ পরিপালনে ব্যর্থ হওয়ায় এই ব্যবস্থা নেয়া হচ্ছে। বিদ্যুৎ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২৫ জুন বিদ্যুৎ বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়। তখন বলা হয়েছিল ৭ দিনের মধ্যে ভুতুড়ে বিলের সমাধান না করতে পারলে বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির মুখোমুখি হতে হবে।

ওই টাস্কফোর্স ঢাকার দক্ষিণে বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) মোট ৫৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। এর মধ্যে ৪ জন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা, ৩৬ জন প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া এবং ১৩ মিটার রিডার সুপারভাইজারকে বরখাস্ত করার সুপারিশ করেছে টাস্কফোর্স।

অন্যদিকে ঢাকা উত্তরের বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ২ জন মিটার রিডারকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া রাজশাহী ও রংপুরের ১৬ জেলায় বিদ্যুৎ বিতরণ সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের ২ জন মিটার রিডারকে বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে। আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২৩০ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শাও, বরখাস্ত সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে টাস্কফোর্স।

Reneta

তবে দেশের সবচেয়ে বড় বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৮০টি সমিতির যপসব কর্মকর্তা-কর্মচারী ভুতুড়ে বিলের জন্য দায়ী তাদের ব্যাপারে এখনো কোনো তথ্য দেয়নি আরইবি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও (পিডিবি) এখনো কোনো তথ্য দেয়নি।

জানা গেছে, টাস্কফোর্স কমিটির দেয়া সুপারিশ অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিয়েছে ডিপিডিসি। সংস্থাটি
তাদের আদাবর আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী মো. হেলাল উদ্দিন, একই এলাকায় দায়িত্বে থাকা উপবিভাগীয় প্রকৌশলী মো. রায়হানুল আলম, সহকারী প্রকৌশলী মো. মজিবুল রহমান ভূঁইয়া ও কম্পিউটার ডেটা এন্ট্রি কো অর্ডিনেটর জেসমিন আহমেদ- এই ৪ জন কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে। অধিকতর তদন্ত শেষে এই ৪ জন দোষী প্রমাণিত হলে তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হবে। এ ছাড়া ৩৬টি আঞ্চলিক এর নির্বাহী প্রকৌশলীদের কারণ দর্শাও নোটিশ দেয়া হয়েছে।

এ বিষয়ে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান চাকমা জানান, জ্বালানি ও বিদ্যুৎ
মন্ত্রণালয় থেকে গঠিত টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে।

করোনার কারণে লকডাউনের মধ্যে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর বিরুদ্ধে প্রকৃত বিলের চেয়ে কোথাও কোথাও ৩ থেকে ১০ গুন বেশি বিল করার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে দোষীদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টাস্কফোর্স গঠন করা হয়েছিল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেসকোভুতুড়ে বিল
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT