চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফি ছাড়াই ‘নগদ’র মাধ্যমে ডেসকোর বিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২০
অর্থনীতি
A A

মানুষের ভোগান্তি কমাতে ও সময় বাঁচাতে এবং কোনো ধরনের ফি ছাড়া এখন থেকে ডেসকো-এর বিদ্যুৎ বিল ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করা যাবে।

সম্প্রতি ‘নগদ’ ও ডেসকো-এর মধ্যে এই বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। 

গত ২০ ডিসেম্বর ঢাকার নিকুঞ্জে ডেসকো সদরদপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘নগদ’-এ ডেসকো-এর বিদ্যুৎ বিল প্রদানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

Banglabid

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব জনাব মো. হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান জনাব মোছা. মাকসুদা খাতুন, ডেসকো-এর ব্যবস্থপনা পরিচালক জনাব মো. কাওসার আমির আলী, ‘নগদ’-এর নির্বাহী পরিচালক সাফায়েত আলম, চিফ অপারেটিং অফিসার ‘নগদ’ আশীষ চক্রবর্তী, চিফ করপোরেট অফিসার আনোয়ার হোসেন, ‘নগদ’-এর চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক, ‘নগদ’-এর হেড অব ইউটিলিটি বিল ও এডুকেশন পে সোহায়েল তাসনিম এবং ইস্টার্ন ব্যাংকের উপমহাপরিচালক ও হেড অব করপোরেট ব্যাংকিং আহমেদ শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বিদ্যুৎ বিভাগের সচিব জনাব মো. হাবিবুর রহমান বলেন, ডেসকো ও ‘নগদ’ দুটিই বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান। এই উদ্যোগ আরও আগে হওয়া উচিৎ ছিল। তবুও এমন উদ্যোগ নেওয়ার জন্য উভয়পক্ষকে ধন্যবাদ জানাই। ‘নগদ’-এর মাধ্যমে ডেসকো-এর বিদ্যুৎ বিল জমা দিলে কোনো ফি না রাখার বিষয়টি চমৎকার হয়েছে। আশা করি এই উদ্যোগের ফলে মানুষ উপকৃত হবে।’

‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, করোনার সময়ে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে ‘নগদ’। এরই ধারাবাহিকতায় ‘নগদ’ কোনো ফি ছাড়া ডেসকো-এর সাথে এই চুক্তি করছে। আমরা এমন একটি সেবাধর্মী উদ্যোগের সাথে থাকতে পেরে আনন্দিত।

Reneta

ডেসকো-এর প্রিপেইড ও পোস্টপেইড মিটার গ্রাহকেরা এখন থেকে চাইলেই তাদের ‘নগদ’ ওয়ালেট থেকে বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। এ ছাড়া ‘নগদ’-এর উদ্যোক্তা পয়েন্ট থেকেওে ডেসকো-এর বিদ্যুৎ বিল প্রদান করা যাবে। উভয়ক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত কোনো ফি প্রদান করতে হবে না।

‘নগদ’ ও ডেসকো-এর এই উদ্যোগের ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট পার্টনার হিসেবে থাকছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। গ্রাহকেরা ঢাকার মিরপুর, পল্লবী, কাফরুল, কল্যাণপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বারিধারা, বাড্ডা, টঙ্গী এবং পূর্বাচলে ডেসকো-এর সেবাসমূহ পেতে পারেন।

এ ছাড়া নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো), বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও তিতাস গ্যাসের বিলও গ্রাহকেরা সরাসরি ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করতে পারবেন। পাশাপাশি একাদশ শ্রেণিতে ভর্তি, কোভিড টেস্টের ফি, ক্রেডিট কার্ডের বিল এবং এ ধরনের ইউটিলিটি বিলও গ্রাহকেরা ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেসকোনগদবিদ্যুৎ বিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সময়োচিত সিদ্ধান্ত, দ্রুত বাস্তবায়ন চাই

পরবর্তী

ফাইভজি কাভারেজে আসবে ১০০ কোটিরও বেশি মানুষ

পরবর্তী

ফাইভজি কাভারেজে আসবে ১০০ কোটিরও বেশি মানুষ

শাহজালাল বিমানবন্দরে নির্মাণের খোঁড়াখুঁড়িতে মিললো ২৫০ কেজি ওজনের বোমা

সর্বশেষ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT