জনপদ

রাজশাহীতে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার

রাজশাহীতে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার কাজ চলাকালে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আড়াই ঘণ্টা পর রাজশাহীতে লাইনচ্যুত ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের বগিটি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন করে রেলওয়ের কর্মীরা। ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে আজ সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। এরপরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপর রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটির ঠ বগি লাইনচ্যুত হয়েছে। বগিটির এক প্রান্তের চারটি চাকা রেললাইন থেকে নিচে নেমে যায়।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যে বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

বিষয়:রাজশাহী লাইনচ্যুত বগি উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…